জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

এই প্রথম মহাকাশে বাংলা ভাষার বই

বইটি ২০২২ সালের ১৮ মার্চ রাশিয়ার বাইকানুর কসমোড্রোম থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায়
বইটি ২০২২ সালের ১৮ মার্চ রাশিয়ার বাইকানুর কসমোড্রোম থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায়

পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে ভরশূন্য অবস্থায় ভেসেছে এক তরুণ বাংলাদেশি লেখকের বই ‘মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’। শাহ জালাল জোনাক নামের ওই লেখক নিজের ফেসবুক পেজে শুক্রবার (৩ জুন) এমন একটি ভিডিও শেয়ারের পর দাবি করেছেন, ১৩০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বাংলা বই মহাকাশে গেল।

জোনাক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ব্রতী মহাকাশচারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। বাংলাদেশের প্রথম মহাকাশচারী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে রাশিয়ায় রকেট কমপ্লেক্স অ্যান্ড স্পেস সায়েন্স বিষয়ে পড়াশোনা করছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, প্রথম বাংলাদেশি হিসেবে তিনি রাশিয়ান ফেডারেশনের শতভাগ শিক্ষাবৃত্তি নিয়ে দেশটিতে এ বিষয়ে বাওমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছেন।

জোনাক ফেসবুকে লিখেছেন, ‘‘শুক্রবার (৩ জুন) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আমার লেখা ‘মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ বইটির ভিডিও করে পাঠিয়েছেন রাশিয়ার মহাকাশচারী এবং বর্তমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডার ওলেগ আর্তেমইয়েভ। এই গর্ব শুধু আমার না বা বাংলাদেশের না, এই গর্ব পুরো বাংলা ভাষাভাষীর।’

‘বইটি ২০২২ সালের ১৮ মার্চ রাশিয়ার বাইকানুর কসমোড্রোম থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গমন করে এবং ২০২০ সালে তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশ করা হয়।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ