জাতীয়

‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে’

 প্রদর্শনী ঘুরে দেখছেন প্রতিমন্ত্রী- ছবি সংগৃহীত
প্রদর্শনী ঘুরে দেখছেন প্রতিমন্ত্রী- ছবি সংগৃহীত

সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশ ও কল্যাণে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি)।

তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অনেক বেশি মেধাবী ও প্রতিভা সম্পন্ন। মহান সৃষ্টিকর্তা তাদের বিশেষ মেধা, গুণ ও দক্ষতা দিয়ে সৃষ্টি করেছেন। তাই তাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাদের বিকাশ ও কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।

শুক্রবার (৩ জুন) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে 'চিত্রকলা এবং অটিজম নিয়ে জীবনযাত্রা: বালক রাজা আদিল হক' শীর্ষক আদিল হকের একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের হাত ধরেই বাংলাদেশ অটিজম নিয়ে সর্বাগ্রে কাজ শুরু করে। তাঁর উদ্যোগের ফলে বাংলাদেশ সরকার স্বাস্থ্যখাতে খাতভিত্তিক কর্মসূচিতে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার ও নিউরো ডেভেলপমেন্ট সম্পর্কিত ডিজঅর্ডারকে অন্তর্ভুক্ত করে।

তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। সারাদেশের সকল উপজেলায় অটিস্টিক ও প্রতিবন্ধী বিশেষ শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনেরও উদ্যোগ নিয়েছে সরকার।

অটিস্টিক আদিল হকের মা ডা. লীডি হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডিন প্রফেসর নিসার হোসেন ও বিশিষ্ট ভাস্কর প্রফেসর হামিদুজ্জামান খান।

প্রদর্শনীটি আগামী ১০ জুন পর্যন্ত চলবে। এতে বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিল্পী আদিল হকের আঁকা ১১৫টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পাচ্ছে। করোনা মহামারির লকডাউনকালীন সময়ে শিল্পী আদিল হক তিনটি সিরিজ যথাক্রমে 'বাংলাদেশের ফোক আর্ট', 'বাংলাদেশীদের জীবিকা' ও 'মিশরের রাজা তুতানখামুনের সমাধির গুপ্তধন' শিরোনামে চিত্রকর্ম এঁকেছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ