স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে। আর এ কারণে দেশের সবকিছু স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, কোভিড টিকাদানে বাংলাদেশ সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। শুধু তাই নয় টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম।
শনিবার (৪ জুন) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ ২য় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহে সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে।
জনগণকে সরকার আরও ভালো রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ স্থানীয় প্রশাসনের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।