জাতীয়

৫ দিনের সফরে ঢাকায় সার্ক মহাসচিব

 সার্ক মহাসচিব এসালা রোয়ান উইরাকুন-ফাইল ছবি
সার্ক মহাসচিব এসালা রোয়ান উইরাকুন-ফাইল ছবি

পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার ( সার্ক) মহাসচিব এসালা রোয়ান উইরাকুন। শনিবার (৪ জুন) দুপুরে কাঠমান্ডু থেকে ঢাকায় আসেন তিনি।

সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হবে। তবে পররাষ্ট্রমন্ত্রী ঢাকার বাইরে থাকায় সার্ক মহাসচিবের সঙ্গে বৈঠকের সম্ভাবনা কম।

প্রায় ৬ বছর পর সার্কের কোনো মহাসচিব ঢাকায় এসেছেন। এসালা রোয়ান উইরাকুনের অনেক আগেই ঢাকায় আসার কথা ছিল, তবে করোনা মহামারির কারণে তার ঢাকা সফর বিলম্বিত হয়।

সার্ক মহাসচিবের ঢাকা সফরকালে সংস্থাটির সঙ্গে বাংলাদেশ কীভাবে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে পারে, সে বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক কানেকটিভিটি জোরদারে আলোচনা হবে।

শ্রীলঙ্কার কূটনীতিক এসালা রোয়ান উইরাকুন ২০২০ সালে সার্ক মহাসচিবের দায়িত্ব নেন। তার আগে পাকিস্তানের কূটনীতিক আমজাদ হোসেন সিয়াল সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তবে আমজাদ হোসেন দায়িত্ব পালনকালে ঢাকা সফরে আসেননি।

তার আগে ২০১৪ ও ২০১৭ সালে সার্ক মহাসচিব অর্জুন বাহাদুর থাপা ঢাকা সফর করেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ