জাতীয়

বিএনপি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: নুরুল হুদা

 ফাইল ছবি
ফাইল ছবি

আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে ভোট গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বোঝাপড়া ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন চাইলে রাজনৈতিক দলগুলোর সমঝোতা করতে হবে।

শনিবার (৪ জুন) এফডিসিতে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব’ শীর্ষক ছায়া সংসদ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এ প্রধান নির্বাচন কমিশনার।

সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে তিনি বলেন, ইভিএমে কিছুটা ত্রুটি আছে। মেশিনে একটা জায়গায় ত্রুটি আছে। ব্যালট ইউনিটকে টেকনোলজির আওতায় আনা যায়নি। এটা কমপ্লিসিটির (জটিলতার) জন্য। এখানেও ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা থাকলে ভালো হতো। ভবিষ্যতে এটার ব্যবস্থা হতে পারে।

তিনি আরও বলেন, যদি পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার ও প্রশাসন সতর্ক থাকে, তাহলে এই সমস্যাটি এড়ানো সম্ভব। এছাড়া সকল কেন্দ্রগুলোতে যদি সিসি ক্যামেরা ব্যবহার করা যায় তাহলেও এই সমস্যাটি এড়ানো যাবে। এরকম চ্যালেঞ্জ আসবে, সেটি সমাধান করতে হবে।

সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলেও পদত্যাগ না করার পরামর্শ দিয়ে নুরুল হুদা বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হতে পারেন। সেজন্য পদত্যাগ করবেন না। পদত্যাগ কাপুরুষের কাজ। বন্দুকের নল ও লাঠি উঁচিয়ে ভোটের কালচার থেকে বের হয়ে আসতে হবে।

বর্তমান সরকার নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করতে নির্বাচন কমিশনার নিয়োগ আইনসহ অনেক আইন করেছে বলেও জানান তিনি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ