হজের প্রথম ফ্লাইটে রবিবার সকাল সোয়া ৯টায় ঢাকা ছেড়েছেন ৪১৯ জন। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের মোট দুটি ফ্লাইট যাচ্ছে।
বাংলাদেশ থেকে এবার ১২৮টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। বাংলাদেশ বিমান ৬৫টি, সাউদিয়া ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে।
৫ জুন হজ যাত্রা শুরু হয়ে চলবে ৩ জুলাই পর্যন্ত। এর মধ্যে ৫ থেকে ৯ জুন পর্যন্ত চলবে সরকারি হজযাত্রা।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: