চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে নগদ এক কোটি টাকা এবং এক হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ ঘোষণা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
রবিবার (৫ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত। শনিবার রাত আটটার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর এক কোম্পানি সদস্য কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: