সীতাকুণ্ডের যে ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে সেটি ঠিকভাবে তদারকি করা হয়নি বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মনিটরিং টিমের অবহেলার কথা জানিয়ে রবিবার (৫ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।’
তিন দিনের মধ্যে তদন্ত দলের প্রতিবেদন জমা দেয়ার কথা।
সেখানকার হতাহত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে ইতিমধ্যে নগদ এক কোটি টাকা এবং এক হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ ঘোষণা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর এক কোম্পানি সদস্য কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: