চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কোথায় কী ধরনের রাসায়নিক পদার্থ রাখা আছে সেটি এখনো মালিকপক্ষের থেকে জানা সম্ভব হয়নি।
সেখানকার কয়েকটি ড্রামে হাইড্রোজেন পারঅক্সাইড লেখা দেখা গেছে। এটি চোখে পড়ার আগেই পানি দেয়া শুরু হয়। তাতে সমস্যা আরও বেড়েছে।
রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য এক পর্যায়ে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলকে ডাকা হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মহাপরিচালক এদিন সকালে সাংবাদিকদের বলেন, ‘আমি মালিকপক্ষকে এখনো পাইনি। তাই আগুন পুরোপুরি নেভানোর প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। কোন কনটেইনারে কী আছে সেটি আমরা বুঝতে পারছি না।’
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: