জাতীয়

স্বাস্থ্য খাতে এ বছর বাজেট বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী-ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী-ফাইল ছবি

দেশের স্বাস্থ্য খাতে এ বছর বাজেট বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, যদিও করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক মন্দা চলছে। বিশ্বজুড়েই মন্দা বিরাজ করছে। তবে আশার কথা হচ্ছে যে গত বছরের তুলনায় এবার বাজেট আরও বাড়বে। এতে আমাদের কাজ আরও গতিশীল হবে।

রোববার (৫ জুন) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস ১১তম আন্তর্জাতিক কনফারেন্সটির আয়োজন করে।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, দেশে নিউরোসার্জারি পরিস্থিতি ভালো। আমাদের অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তবে আমাদের লোকবল, বিশেষজ্ঞ ঘাটতি আছে। দেশে ২১০ জন নিউরোসার্জন আছেন, আমাদের প্রয়োজন আরও অনেক বেশি। রোগীদের যেন বিদেশে যেতে না হয় সেই লক্ষ্যে কাজ করছি। এই পরিস্থিতি বিবেচনায় প্রস্তাব দিয়েছি, যা বিবেচনাধীন আছে।

তিনি বলেন, করোনার পাশাপাশি সব কার্যক্রম স্বাভাবিক ছিল। করোনার মধ্যেই ১০ হাজার চিকিৎসক, ১৫ হাজার নার্স নিয়োগ হয়েছে। করোনার মধ্যেই আটটি বিভাগে আটটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হয়েছে।

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ