জাতীয়

মুহিত ও গাফফার চৌধুরীর নামে সংসদে শোক প্রস্তাব

 ফাইল ছবি
ফাইল ছবি

প্রয়াত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নামে জাতীয় সংসদ অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

রোববার (৫ জুন) জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব আনেন।

পরে মরহুমদের প্রতি সম্মান জানাতে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শোক প্রস্তাবে বলা হয়, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, ইউনেস্কো পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

শোক প্রস্তাবে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে স্মরণ করে বলা হয়, আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে দেশ একজন কৃতিমান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং সমাজসেবককে হারালো। এ সংসদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে।

এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জাহেদ আল-নাহিয়ানের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ