জাতীয়

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৫, ফায়ার সার্ভিসের ৯ জন

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মমিনুর রহমান-ছবি সংগৃহীত
গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মমিনুর রহমান-ছবি সংগৃহীত

সীতাকুণ্ডের বেসরকারি বি এম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনে ৪৫ জন নিহতের তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

রোববার (৫ জুন) বিকেলে হাসপাতালে দগ্ধ ও আহতদের দেখতে আসেন তিনি। পরে তিনি গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।

তিনি বলেন, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনই ফায়ার সার্ভিস কর্মী।

শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোয় ভয়ানক বিস্ফোরণ ঘটে।

অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ার জন্য।

আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে বিএম কন্টেইনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান বলেন, ডিপো ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের অনেকেই আহত থাকায় সঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কন্টেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ