জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির সাক্ষাৎ

 রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি-ছবি সংগৃহীত
রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি-ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

রোববার (৫ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

বঙ্গভবন প্রেস উইং জানায়, এ সময় নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এর ফলে আপিল বিভাগের অনিষ্পন্ন মামলা নিষ্পত্তিতে গতি আসবে।

তিনি আশা করেন বিচার বিভাগের ভাবমূর্তি ও জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারপতিরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, করোনার মতো দুর্যোগপূর্ণ মুহূর্তেও জনগণ যাতে ন্যায় বিচার পায় সে ব্যাপারে বিচার বিভাগকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এছাড়া বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ