চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে নির্ধারিত বুথে এসব নমুনা সংগ্রহ করা হচ্ছে। সকাল থেকেই সেখানে ভিড় করছেন নিহতদের স্বজনরা।
নমুনা সংগ্রহে নেতৃত্বে দিচ্ছেন চট্টগ্রাম সিআইডির এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম।
নিখোঁজের বাবা-মা, ভাই-বোন, কিংবা সন্তানদের মধ্যে যে কোনও দুজন দিতে পারছেন নমুনা। যেসব লাশ শনাক্ত করা সম্ভব হয়নি, সেগুলোর সঙ্গে এসব নমুনা মিলিয়ে দেখা হবে।
ডিএনএ সংগ্রহকারীরা জানিয়েছেন, ডিএনএ রিপোর্ট পেতে সময় লাগব এক মাস কিংবা আরও বেশি।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: