সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর আগুন এখনো নেভেনি জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অভিযোগ করেছেন, বিএম কন্টেইনার ডিপো কর্তৃপক্ষ গুদামজাতকরণ নীতিমালা না মেনেই রাসায়নিক মজুদ করেছিল।
সোমবার (৬ জুন) সকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো ৮-১০ টি কন্টেইনারে আগুন জ্বলছে, প্রতিটি কন্টেইনারে পৃথক পৃথক ভাবে আগুন নেভাতে হবে। না হলে আগুন শেষ হবে না।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মারা গেছেন ৪৯ জন।
এছাড়া বাকিদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে নির্ধারিত বুথে এসব নমুনা সংগ্রহ করা হচ্ছে। সকাল থেকেই সেখানে ভিড় করছেন নিহতদের স্বজনরা।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: