জাতীয়

পি কে হালদারকে নিয়ে ভারতীয় আদালতের সিদ্ধান্ত মঙ্গলবার

পি কে হালদার
পি কে হালদার

সিবিআই নাকি ইডি কার হেফাজতে যাবে পি কে হালদার- এ বিষয়ে ভারতের আদালতের সিদ্ধান্ত জানা যাবে আগামী মঙ্গলবার (৭ জুন)।

সোমবার (৬ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম এ কথা বলেন। তিনি আরও জানান, আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে দুদক।

এসময় তিনি জানান, ব্যাঙ্কশাল স্ট্রিটের নগর দায়রা আদালতের আদেশে তিনি জুডিশিয়াল কাস্টডিতে আছেন আগামী ৭ জুন পর্যন্ত। সেদিন ভারতের আদালত সিদ্ধান্ত নেবে যে পি কে ইডির হাতেই থাকবেন নাকি সিবিআইয়ের কাছে যাবেন। এ বিষয়ে দুদক পি কে হালদারের প্রত্যেকটি কার্যক্রম পর্যালোচনা করছে।

রিমান্ডে পি কে কি বলছেন এ বিষয়ে জানতে চাইলে দুদক আইনজীবী বলেন, ‘আমরা আপাতত ভারতীয় গণমাধ্যম থেকে সব তথ্য সংগ্রহ করছি। তবে দুদক একটা রিকোয়েস্ট করেছে ভারতের তরফ থেকে সে রিপ্লাই আসবে। সেটা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের থেকে কোটি কোটি টাকা নয়-ছয় এবং বেআইনিভাবে ভারতে বিপুল পরিমাণ অর্থপাচারের দায়ে অভিযুক্ত পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে ৭ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার ব্যাঙ্কশাল স্ট্রিটের নগর দায়রা আদালত। গত ২৭ মে এ আদেশ দেয়া হয়।

গত ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার। পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারসহ ছয়জনকে আদালতে নেয়া হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তিন দিনের জেরায় প্রায় ১৫০ কোটি রুপির বেশি সম্পদের হদিস পায় ইডি।

এর আগে ভারতে পি কে হালদারের বিপুল পরিমাণ অর্থের সন্ধান পায় দেশটির তদন্ত সংস্থা ইডি। এখন পর্যন্ত পি কে হালদারসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত ভারতীয় আইনের মানি লন্ডারিং অ্যাক্ট ৩ এবং ৪ ধারায় একটি মামলা দায়ের করেছে ইডি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ