দাম কমাতে শুল্কমুক্ত চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার (৬ জুন) সাংবাদিকদের তিনি বলেন, বেসরকারিভাবে এই আমদানি পরিচালনা করা হবে।
এর আগে খাদ্যমন্ত্রী বলেছিলেন, বড় বড় করপোরেট হাউস ধান-চাল সংগ্রহ করছে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব মিল না থাকলে তারা যেন এ ব্যবসায় যুক্ত না হতে পারে, সেটা নিশ্চিত করার জন্য নজরদারি বাড়াতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলেন। তখন তিনি ছয়টি বড় ব্যবসাপ্রতিষ্ঠানের নামও বলেছিলেন।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: