জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

প্যাকেটজাত চালে সমস্যা নেই: খাদ্য সচিব

খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম (বাঁয়ে)
খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম (বাঁয়ে)

নির্ধারিত লক্ষ্যমাত্রার বেশি মজুত না রাখলে প্যাকেটজাত চালে সমস্যা নেই বলে জানিয়েছেন খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। সোমবার (৬ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

খাদ্য সচিব বলেন, `আপনারা নিশ্চয়ই জানেন, আমরা চালের মজুতের বিষয়ে ২০১১ সালের আদেশ কারেকশন করেছি। সেখানে বলা হয়েছে মিলার বা আড়তদাররা কতটুকু চাল মজুত রাখতে পারবে।’

তিনি বলেন, ‘১ মেট্রিক টনের অতিরিক্ত যদি মজুত রেখে ব্যবসা করতে চাইলে আমাদের থেকে লাইসেন্স নিতে হবে। আমরা এখন মনিটরিংয়ের মাধ্যমে তাদের লাইসেন্সের আওতায় নিয়ে আসছি। ব্যবসা করুক, কিন্তু ১ মেট্রিক টনের অতিরিক্ত মজুত করতে গেলেই নিতে হবে লাইসেন্স।’

আড়তদারদের চাল মজুতের বিষয়ে সচিব জানান, তাদের জন্য ৩০ দিন পর্যন্ত চাল মজুতের অনুমতি আছে। এর বাইরে হলেই ব্যবস্থা নেওয়া হবে। বাজেয়াপ্ত হবে চাল।

খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, পাইকারি এবং আমদানির বিষয়েও স্পষ্ট বলা আছে। ইচ্ছামতো এনে কিন্তু রেখে দেওয়া যাবে না। প্যাকেটজাত চালে সমস্যা নেই, তবে সে নির্ধারিত লক্ষ্যমাত্রার বেশি মজুত রাখতে পারবে না।

এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের আজকের মিটিংয়ের সিদ্ধান্ত হলো আমরা যে বাজার মনিটরিং করছি, তাতে করে চালের দাম নিম্নমুখী। তারপরও ভোক্তাদের যাতে কষ্ট না হয়, অস্বাভাবিকভাবে যেন ধানের দাম কমে না যায় সেটাকে ব্যালেন্স করতে বেসরকারিভাবে চাল আমদানি হবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ