জাতীয়

পরমাণু প্রকৌশলী কাওছারের দাফন

পরমাণু প্রকৌশলী কাওছার
পরমাণু প্রকৌশলী কাওছার

সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাওছার আহম্মেদ রাব্বীর দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৬ জুন) সকাল ১০টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গাড়ামারা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে বাড়ির পাশের পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেয়। ছোটবেলা থেকেই লেখাপড়ার সবস্তরে মেধার স্বাক্ষর রাখা মধ্যবিত্ত পরিবারের সন্তান কাওছার আহম্মেদ রাব্বীর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার স্বজন ও এলাকাবাসী। পুরো এলাকায় এখন শোকের ছায়া।

বাবা, মা, ভাইবোন, দেড় বছর বয়সী একমাত্র ছেলে কিয়ান আহম্মেদ নাসিক ও ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নিলুফা ইয়াসমিন নীলাকে সান্ত্বনা দেয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না কেউ। তার সামনে এখন শুধুই আঁধার। দেড় বছরের অবুঝ নাসিক এখনও বুঝতে পারছে না তার বাবা আর কোনোদিনই তাকে কোলে তুলে নিতে আসবেন না।

গত রোববার (৫ জুন) সকাল সাড়ে ৮টায় পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা বুয়েটের সাবেক মেধাবী ছাত্র প্রকৌশলী কাওছার আহম্মেদ রাব্বী তার কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড়গাড়ামারা গ্রামের বাসিন্দা সেকেন্দার আলীর ছেলে কাওছার আহম্মেদ। মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্র রাব্বী ছোটবেলা থেকেই অত্যন্ত মেধার স্বাক্ষর রেখেছেন। নিজ গ্রামের পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাশের গ্রাম সরদারহাট উচ্চ বিদ্যালয় থেকে সাফল্যের সঙ্গে পড়াশোনা করে গোবিন্দগঞ্জের শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ভালো ফলাফলের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পাস করেন। পাস করার পর পরমাণু শক্তি কমিশনে প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

নিহত রাব্বীর কাছে আত্মীয়রা জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে রাব্বী তৃতীয় ছিলেন। চার বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তার দেড় বছর বয়সী এক ছেলে রয়েছে।

তার শ্বশুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা নূরুন্নবী জানান, রাব্বীর স্ত্রী নিলুফা ইয়াসমিন নীল নয় মাসের অন্তঃসত্ত্বা। আগামী বৃহস্পতিবার তার সিজারিয়ান অপারেশন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ