জাতীয়

দ্বিতীয় ফ্লাইটে হজে গেলেন ৪০৬ জন

দ্বিতীয় ফ্লাইটে হজে
দ্বিতীয় ফ্লাইটে হজে

বাংলাদেশ বিমানের দ্বিতীয় ফ্লাইটে সৌদির জেদ্দায় হজে গেলেন ৪০৬ জন। আর আগামী বৃহস্পতিবার পর্যন্ত যাবেন সরকারি ব্যবস্থাপনার হাজিরা। আজ সোমবার (০৬ জুন) দ্বিতীয় দিনে তারা বাংলাদেশ ছাড়েন।

ইতোমধ্যে কালও মঙ্গলবার ও বুধবারের যাত্রীদের ভিসা প্রস্তুত। একইসঙ্গে বেসরকারি যাত্রীদেরও ভিসা দেয়া শুরু হয়েছে। পবিত্র কাবার পথে স্বস্তির যাত্রায় সন্তোষ জানিয়েছেন হজযাত্রীরা। প্রাথমিক রিপোর্টিংসহ বিভিন্ন তথ্য দিয়ে সারছেন যাত্রা আগের কার্যক্রম।

একইসঙ্গে চলছে হজযাত্রীদের করোনা পরীক্ষা ও মেডিকেল। ভিড় কম থাকায় স্বস্তি প্রকাশ করেন সবাই।

হজযাত্রীদের ভিসাও চলে আসায় এখন শুধুই অপেক্ষার পালা। পবিত্র কাবার পথে যাত্রা শুরুর আনন্দে উদ্বেলিত তারা।

হজ অফিস বলছে, ইতোমধ্যে ২ হাজার ৩০০ সরকারি আর ২ হাজার ২০০ বেসরকারি যাত্রীর ভিসা প্রস্তুত হয়েছে। এবার ভিসা জটিলতা না থাকায় নির্বিঘ্ন হজযাত্রার প্রত্যাশা তাদের।

আগামী ১৪ জুলাই শুরু হবে হজের ফিরতি, ফ্লাইট চলবে ১৪ আগস্ট পর্যন্ত।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ