জাতীয়

পরিচয় না মেলা মরদেহ শনাক্তে সময় লাগবে এক মাস

সীতাকুণ্ড ট্র্যাজেডি
সীতাকুণ্ড ট্র্যাজেডি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে এখনো যাদের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের পরিচয় শনাক্তে অন্তত এক মাস সময় লাগবে। সোমবার সন্ধ্যায় (৬ জুন) সিআইডি চট্টগ্রামের ফরেনসিক ল্যাবের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার বিকেল ৫টা পর্যন্ত নিহতদের ২১ জনের পরিবারের ৩৭ সদস্যের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের পরিবারও রয়েছে।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (৭ জুন) সকাল ৯টা থেকে আবারও নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া মরদেহের দাবিদার পাওয়া সাপেক্ষে পরেও নমুনা নেওয়া হবে।

জানা গেছে, মরদেহ গ্রহণের পরও অনেকের সন্দেহ রয়েছে, সে কারণে কয়েকটি পরিবারের সদস্যের নমুনাও নেওয়া হয়েছে।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের হেল্প ডেস্ক থেকে জানানো হয়েছে, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ৪১ নিহত হয়েছেন। এর মধ্যে ২৫ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরও করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই শনাক্ত হওয়া নিহতদের জেলা প্রশাসনের সহায়তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস হোসেন চৌধুরী জানান, নিহতদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ৯ সদস্যও রয়েছেন। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ