জাতীয়

৩০হাজার ৪৫০ কেজি হাইড্রোজেন পার-অক্সাইড নিলামে বিক্রি

হাইড্রোজেন পার-অক্সাইড
হাইড্রোজেন পার-অক্সাইড

চট্টগ্রাম কাস্টম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৩০ হাজার ৪৫০ কেজি হাইড্রোজেন পার-অক্সাইড জরুরি নিলামে বিক্রি করে দিয়েছে। দুটি কনটেইনারে থাকা এসব পণ্য জরুরি স্পট নিলাম করে ৫ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তবে এরমধ্যে ১৭ শতাংশ ভ্যাট ও কর জমা দিতে হবে। সোমবার (৬ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমের নিলাম শাখার ডেপুটি কমিশনার আলী রেজা হায়দার দেশ টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে হাইড্রোজেন পার-অক্সাইড পড়েছিল। এগুলো প্রায় নষ্ট হওয়ার পথে। তাই জরুরি নিলাম করে আজ এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। আশা করছি সব প্রক্রিয়া শেষ করে মঙ্গলবারের মধ্যে এগুলো চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে যাবে।

উল্লেখ্য, সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের পর নড়চড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এজন্য তড়িঘড়ি করে বন্দরে পড়ে থাকা ৩০ হাজার ৪৫০ কেজি ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইড নিলামে তোলা হয়।

সীতাকুণ্ডের বিএম ডিপোর ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ বিপজ্জনক পণ্য নিলামে তোলার জন্য রোববার (৫ জুন) কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দেয়। চিঠি পাওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্তে সেগুলো নিলামে তুলে বিক্রির সিদ্ধান্ত নেয়।

কাস্টমসের তথ্য অনুযায়ী, গাজীপুরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড তুরস্ক থেকে চার বছর আগে হাইড্রোজেন পার-অক্সাইডের চালানটি নিয়ে আসে। আমদানির পর প্রতিষ্ঠানটি সেগুলো খালাস করেনি। এরপর থেকে দুই কনটেইনারের চালানটি বন্দরের চত্বরে পড়ে আছে। চালানটিতে ৩০ হাজার ৪৫০ কেজি হাইড্রোজেন পার-অক্সাইড রয়েছে।

নিলামে তোলার পরপরই চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান বিপজ্জনক ওই রাসায়নিক কিনে নেয়। প্রকাশ্য এই নিলামে চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান এয়াকুব ট্রেডিং সর্বোচ্চ মূল্য দিয়ে কিনে নেয় ৩০ টন হাইড্রোজেন পার-অক্সাইড।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ