জাতীয়

জাতীয় সংসদে ‘পরমাণু শক্তি কমিশন বিল’

জাতীয় সংসদ
জাতীয় সংসদ

জাতীয় সংসদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল-২০২২ উত্থাপন করা হয়েছে। আজ সোমবার (০৬ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করলে তা ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিদ্যমান আইনে বলা আছে, পরমাণু শক্তি কমিশনের কাজে সহায়তার জন্য সরকার একজন সার্বক্ষণিক অর্থ উপদেষ্টা ও একজন সচিব নিয়োগ করবে। এ দুটি পদের নাম পরিবর্তন করার জন্যই বিলটি আনা হয়েছে।

বিলে বলা হয়েছে, ‘অর্থ উপদেষ্টা’ পদের নাম হবে সার্বক্ষণিক কার্য নির্বাহক (অর্থ) এবং ‘সচিব’ পদের নাম হবে সার্বক্ষণিক কার্য নির্বাহক (প্রশাসন)।

মন্ত্রণালয়/বিভাগের সংযুক্ত দপ্তর/অধঃস্তন অফিসগুলোর সাংগঠনিক কাঠামোতে সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদনাম থাকলে ওই পদের নাম পরিবর্তন করতে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৯ সালের ২৩ অক্টোবর নির্দেশনা দেয়। এ পদনামগুলো সচিবালয়ের বাইরে বিধি বহির্ভূতভাবে ব্যবহার করা হয়। তাই সরকার সিদ্ধান্ত নেয় পদের নামগুলো পরিবর্তনের।

পরমাণু শক্তি কমিশনের ‘অর্থ উপদেষ্টা’ পদের নাম পরিবর্তনের জন্য উদ্যোগ নেয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ