জাতীয়

মাটিচাপায় ৪ মৃত্যু: হাজারো মানুষের ঢল জানাজায়

জানাজার নামাজ
জানাজার নামাজ

মাটিচাপায় প্রাণ হারানো সিলেটের জৈন্তাপুর উপজেলার সাতজনি গ্রামে টিলাধসে চারজনের দাফন সম্পন্ন হয়েছে আজ। সোমবার (৬ জুন) বিকেল ৩টায় চিকনাগুল শাহি ঈদগাহ মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।

এ সময় জানাজায় জনপ্রতিনিধিসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। তাদের অকাল মৃত্যুতে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

এদিকে, তাৎক্ষণিক নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও শুকনো খাবার দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. মজিবর রহমানের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। এ সময় তিনি হতাহতদের দাফন ও চিকিৎসার জন্য এক লাখ ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেন।

এর আগে সোমবার ভোরে পূর্ব সাতজনি গ্রামে পাহাড় ধসে মাটিচাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। তারা হলেন- পূর্ব সাতজনি গ্রামের আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ (৩৫), তাঁর স্ত্রী মোছা. সুমি বেগম (২৬), জুবায়ের আহমদের ছেলে সাফি আহমদ (৫) এবং জুবায়ের আহমদের ভাই মাওলানা রফিক আহমদের স্ত্রী মোছা. শামীমা বেগম (৪০)।

এ ঘটনায় আহত হন আটজন। তারা হলেন- নিহত জুবের আহমদের পিতা আব্দুল করিম (৮০), মা খয়রুন নেছা (৭৫), নিহত শামিমা বেগমের স্বামী মাওলানা রফিক আহমদ (৬০), ফাইজা বেগম (২০), লুৎফা বেগম (২০), রাফিউল ইসলাম (১০), মেহেরুন নেছা (৪০) ও হাম্মাদ (৩)। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ