জাতীয়

১৫ জুন থেকে জনশুমারি শুরু

 ফাইল ছবি
ফাইল ছবি

আগামী ১৫ জুন থেকে দেশে জনশুমারি ও গৃহ গণনা শুরু হচ্ছে। চলবে আগামী ২১ জুন পর্যন্ত।

এই জনশুমারি পরিচালিত হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

সোমবার (৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা হবে। উন্নয়ন অগ্রযাত্রার এই গুরুত্বপূর্ণ লগ্নে উন্নত সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গঠন করতে এবারের জনশুমারি অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের গৃহীত ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে প্রথম বারের মতো সর্বাধুনিক পদ্ধতি ব্যবহার করে আমরা ডিজটাল জনশুমারি পরিচালানা করতে যাচ্ছি। বৈশ্বিক পজিশনে আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি পরিচালনার এক অনন্য কৃতিত্ব অর্জন করতে যাচ্ছি যা আমাদের জন্য একটি গৌরবের বিষয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ