জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর দ্বিপাক্ষিক যৌথ মহড়া

যৌথ মহড়া
যৌথ মহড়া

বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর দ্বিপাক্ষিক যৌথ মহড়া ‘সম্প্রীতি’চলছে যশোর। আজ সোমবার দ্বিতীয় দিনের মত চলছে এ মহড়া এবং চলবে ১৬ জুন পর্যন্ত।

এই মহড়ার কেন্দ্রবিন্দু হলো সন্ত্রাসবাদবিরোধী, বিচ্ছিন্নতাবিরোধী কার্যক্রম, মানবিক সহায়তা কার্যক্রম, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম। বাংলাদেশ ও ভারতে পর্যায়ক্রমে এই মহড়ার আয়োজন করা হয়ে থাকে।

এবারের মহড়া ‘সম্প্রীতি’র দশম সংস্করণ। এতে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর ১৭০ সৈন্যের একটি কনটিনজেন্ট গত ৪ জুন যশোর পৌঁছায়। এই মহড়া চলাকালে দুই দেশের সেনাবাহিনী যৌথভাবে শহর ও গ্রামাঞ্চলে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা পদ্ধতি প্রদর্শন করবে।

পাশাপাশি এই প্রদর্শনীতে উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন এবং এলাকা অনুযায়ী দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমের মত বিষয়গুলোর ওপর জোর দেওয়া হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই যৌথ সামরিক অনুশীলন অত্র অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য উভয় বাহিনীকে নিজেদের সর্বোত্তম অনুশীলনের অভিজ্ঞতা পরস্পরের সঙ্গে ভাগ করার সুযোগ করে দেবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ