জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

এ বছরই ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট

বাংলাদেশ বিমান
বাংলাদেশ বিমান

এ বছরেই ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

সোমবার (৭ জুন) প্রেসক্লাবে ডিক্যাবের অনুষ্ঠানে এসে ইতো নাওকি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন জাপানের বিনিয়োগকারিদের আকৃষ্ট করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎ ও গভীর সমুদ্র প্রকল্প, আড়াইহাজার অর্থনৈতিক জোনসহ অনেক বড় বড় প্রকল্পে জাপান সহায়তা দিচ্ছে। এছাড়া পদ্মা সেতুর মতো এতো বড় প্রকল্পও শেষ হয়েছে। এর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হবে। ’

তিনি এদিন রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই গ্রহণযোগ্য সমাধান। তবে তা হতে হবে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই।’

নাওকি বলেন, ‘ইন্দোপ্যাসিফিক ইকোনমিক ফোরাম যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুক্ত হয়েছে জাপান, এখান থেকে বাংলাদেশও চাইলে উপকৃত হতে পারে।’

তিনি মনে করেন, ‘পদ্মা সেতু আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আস্থার প্রতীক।’

এছাড়া ২০১৮ সালের চেয়ে আগামী নির্বাচন ভালো হবে বলেও আশাবাদী জাপানের রাষ্ট্রদূত।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ