সীতাকুণ্ডে দগ্ধ আরও তিনজনকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
সোমবার (৬ জুন) রাতে ওই তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তিন ব্যক্তি হলেন এনামুল (২৫), বদরুজ্জামান রুবেল (১৮) ও মো. সুমন (৩৪)।
বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এই তিনজনসহ মোট ১৯ জনকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত শনিবার রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: