জাতীয়

চার উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা

ফাইল ছবি
ফাইল ছবি

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং মেহেরপুরের চার উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবে। নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-১) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন অনুষ্ঠিতব্য উপজেলাগুলো- সিলেটের ওসমানীনগর উপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া, বর্ণিত তফসিলে সিলেটের বাইরে মেহেরপুরে উপজেলা সদরের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৮ জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৩০ জুন। প্রার্থিতা প্রত্যাহারের দিন ৭ জুলাই এবং ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিলেটের ওসমানী নগরে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং শ্রীমঙ্গলে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার এবং মেহেরপুর সদরে রিটানিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন জেলা নির্বাচন অফিসার। এসব উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ