জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ঘণ্টা বাজানো ফায়ার সার্ভিসের চেয়ে এখনকার বাহিনী ‘উন্নত’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি।

ঘণ্টা বাজানো ফায়ার সার্ভিসের তুলনায় এখনকার ফায়ার সার্ভিস ‘আধুনিক ও সক্ষম’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (৭ জুন) রাজধানীর ফুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার শাকিল তরফদারের জানাজায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় সীতাকুণ্ডের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত শাকিলের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মন্ত্রী। সেখানে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু আগে আমরা দেখতাম আগুন নিভে যাওয়ার পর ফায়ার সার্ভিসের উপস্থিতি।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা ফায়ার সার্ভিসকে একটি সক্ষম বাহিনীতে পরিণত করতে পেরেছি। ক্রমাগতভাবে আমরা এ বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করব।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ