তুর্কিয়ে থেকে বাংলাদেশে আসা এক যুবকের শরীরে মাংকিপক্সের মতো উপসর্গ খুঁজে পেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ জুন) বিকেলে যাত্রীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সময় বিষয়টি নজরে আসে।
বিমানবন্দরের এডি ডা. শাহরিয়ার সাজ্জাদ দেশ টিভিকে জানিয়েছেন, ৩২ বছর বয়সী ওই যুবককে বিকেলে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
সংক্রামক ব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষ দেশ টিভিকে জানিয়েছে, যুবকের শরীরে উপসর্গ আছে। রোগটি শনাক্তের বিষয়ে নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবি হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: