জাতীয়

চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় মোদির শোক

অগ্নিকাণ্ডের ঘটনায় মোদির শোক
অগ্নিকাণ্ডের ঘটনায় মোদির শোক

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার(০৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, চট্টগ্রামের কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করা ওই চিঠিতে, ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য তার সরকারের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রচেষ্টা থাকবে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

চিঠিতে ভারত সরকার ও ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করা হয়। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ