জাতীয়

ইভিএম যাচাইয়ে ৩৯ রাজনৈতিক দলকে ডাকবে ইসি

ফাইল ছবি
ফাইল ছবি

আগামী ১৯ জুন থেকে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাই করে মতামত দেওয়ার জন্য ডাকবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে তিন ভাগে প্রতিদিন ১৩টি দলকে আমন্ত্রণ জানানো হতে পারে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ১৯ জুন জাতীয় পার্টিসহ ১৩টি দল, ২১ জুন বিএনপিসহ ১৩ টি দল ও ২৬ জুন আওয়ামী লীগসহ ১৩টি দলকে ডাকা হবে।

প্রতিটি দল তাদের প্রতিনিধি/কারিগরি টিমের পাঁচ জন করে সদস্য পাঠাতে পারবে। দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে কয়েকদিনের মধ্যেই চিঠি পাঠানো হবে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতে নেবে ইসি। ইতোমধ্যে দেশসেরা প্রযুক্তিবিদদের মতামত নিয়েছে সংস্থাটি।

বর্তমানে ইসির কাছে ১ লাখ ৫৪ হাজার ভোটযন্ত্র রয়েছে, যা দিয়ে ১০০টির মতো আসনে ভোট নেওয়া সম্ভব।

আগামী সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি থেকে আগের ছয় মাসের মধ্যে সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ