জাতীয়

আলো জ্বললো পদ্মা সেতুর আরও ৬১ ল্যাম্পপোস্টে

 ৬১ ল্যাম্পপোস্টে জ্বললো আলো-ছবি সংগৃহীত
৬১ ল্যাম্পপোস্টে জ্বললো আলো-ছবি সংগৃহীত

শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ৬১টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি প্রজ্বালন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর ৩১ নম্বর পিলার থেকে ৪১ নম্বর পিলার পর্যন্ত ৬১টি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘গত শনিবার থেকে পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি প্রজ্বালন শুরু হয়েছে। আজ ৬১টি বাতি জ্বালিয়ে পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ২৩২টি বাতি পরীক্ষা করা হয়েছে। সেতুর সব ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করতে আরও তিন-চার দিন সময় লাগবে।’

স্থানীয় সূত্র জানায়, পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্টে বাতি স্থাপন করা হয়েছে। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে সেতুর প্রথম পিলার থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্তের কাজ শেষ করেছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস।

অপরদিকে, জাজিরা নাওডোবা প্রান্ত থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করেছে দুই জেলার পল্লী বিদ্যুৎ সমিতি।

৪১৫টি ল্যাম্পপোস্টের মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬টি এবং মাওয়া প্রান্তে ৪১টি। গত ১৮ এপ্রিল ল্যাম্পপোস্ট ও বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর সেতুতে ক্যাবল টানা হয়। গত বছরের ২৫ নভেম্বর মাওয়া প্রান্তে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ