চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে দগ্ধ হওয়া আরেক জন মারা গেছেন। মো. মাসুদ রানা (৩৭) নামের ওই ব্যক্তি বুধবার (৮ জুন) ভোর ৪টার দিকে মারা যান বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার।
মাসুদ রানা জামালপুরের সরিষাবাড়ী থানার গোপীনাথপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। বিএম কনটেইনার ডিপোতে আরএসটি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।
মাসুদ রানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ জনে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: