চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (৮ জুন) সকাল সাড়ে পাঁচটার দিকে মোঃ শরীফ (১৮) নামের ওই কিশোরকে ভর্তি করা হয়।
কনটেইনার ডিপোতে দগ্ধ হওয়া আরেক জন বুধবার ভোরে মারা গেছেন। তার নাম মো. মাসুদ রানা।
এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ জনে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: