সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন এবং বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্য ছয়জনের চোখের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়েছে।
চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে মঙ্গলবার (৭ জুন) রাতে তাদের ঢাকায় আনা হয়। এছাড়া চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত একজনকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।
ছয়জনের মধ্যে একজনের কর্নিয়া পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: