জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে আসা ২০০ টন গমে পচন

ভারত থেকে আসা পচনশীল গম
ভারত থেকে আসা পচনশীল গম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা ২০০ টনের বেশি গমে পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রায় তিন সপ্তাহ ধরে বন্দরে ২০০ টনের বেশি গম পড়ে রয়েছে। তবে বাছাই করা গম নতুন করে বস্তায় ঢুকিয়ে বন্দর থেকে নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট রফতানিকারকদের দাবি বলছেন, বাংলাদেশে আসার পর ভিজে এসব গম পচে গেছে।

তবে বন্দর সংশ্লিষ্টদের দাবি বলছেন, শেষদিকে যে গম ভারত থেকে এসেছে, তা পচা অবস্থায়ই এসেছে। এখন এসব গম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

আরেকটি সূত্র জানিয়েছে, ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলার সঙ্গে আসামের রেল যোগাযোগের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণেই গমের এ দুর্গতি হয়েছে। মূলত নির্ধারিত সময়ে গম আসতে না পারায় এবং সেখানে ‍বৃষ্টিতে ভেজাসহ নানা কারণে গম পচে গেছে।

এ বিষয়ে গমের আমদানিকারক এস আলম গ্রুপের একজন গণমাধ্যমকে বলেন, আখাউড়া স্থলবন্দরে আমদানি করা ২০০ মেট্রিক টনের ওপরে গম রয়েছে। এসব গম মে মাসের মাঝামাঝি আনা হয়েছে। গম আনার পর ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবে বৃষ্টিতে ভিজে গম পচে যায়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গম শিগগিরই নিয়ে যাওয়া হবে। ৮ থেকে ১০টি ট্রাকে করে এসব গম নিয়ে যাওয়া সম্ভব।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ