আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৮ জুন) বিকেলে এ আদেশ দেয় ইসি।
এর আগে সোমবার (৬ জুন) বিকেলে কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীর কাছে আ ক ম বাহাউদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে চিঠি দেন কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক ওরফে সাক্কু।
চিঠিতে বাহাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী এলাকায় অবস্থান, দলীয় কার্যালয় ও বিভিন্ন হল ব্যবহার করে মহানগর, আদর্শ সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার নেতা-কর্মীদের নিয়ে সভা, প্রচার-প্রচারণা করার অভিযোগ করা হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম চালানোর অভিযোগও আনা হয়।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: