জাতীয়

আইপিইএফে অংশ নেয়ার ক্ষেত্রে ঢাকা বিচক্ষণতার পরিচয় দেবে: চীনা রাষ্ট্রদূত

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, উন্নয়নের জন্য শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এ অঞ্চলের ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ফোরামের (আইপিইএফ) দরকার আছে কিনা সেটা ভেবে দেখা দরকার। এই ফোরামে অংশ নেয়ার ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই বিচক্ষণতার পরিচয় দেবে।

চীনে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার নিয়ে বুধবার (৮ জুন) রাজধানীতে এক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে চীনা রাষ্ট্রদূত বলেন, দুইদেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা কমিয়ে আনতে রফতানি বাড়াতে হবে। শুল্কমুক্ত রফতানি পণ্যের পরিমাণ ৯৭ শতাংশ থেকে বাড়িয়ে ৯৮ শতাংশ করা হবে। খুব শিগগিরই এ ব্যাপারে ঘোষণা আসবে।

তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের জন্য প্রস্তুত হচ্ছে। পদ্মা সেতু ছাড়াও অনেক মেগা প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে। কর্ণফুলি টানেলের কাজও নির্ধারিত সময়ে শেষ হবে। নিজস্ব মুদ্রায় আমদানি-রফতানি এবং বাংলাদেশে চীনা ব্যাংক প্রতিষ্ঠা নিয়েও কথা বলেন তিনি। কোয়াড এবং আইপিইএফ ছাড়াই এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ অনুষ্ঠানে শিল্প ও সেবা খাতে চীনকে আরো বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, চীনে রফতানি বাড়াতে বাংলাদেশি উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে হবে। পণ্যে বৈচিত্র আনতে হবে। শিল্প ও সেবা খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ। রফতানিমুখী পণ্য উৎপাদনেও চীনের বিনিয়োগকে স্বাগত জানাই। যৌথ উদ্যোগেও বিনিয়োগ করা যেতে পারে। এতে দুই দেশই লাভবান হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ