জাতীয়

পদ্মাসেতু নির্মাণ করায় সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রস্তাব

পদ্মা সেতু
পদ্মা সেতু

পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। বুধবার (৮ জুন) সংসদ অধিবেশনে এই প্রস্তাব আনেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী।

সংসদের সাধারণ বিধি ১৪৭ অনুযায়ী আলোচনার সিদ্ধান্ত হয়। প্রস্তাবের অনুমোদন দেন স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানা প্রতিকূলতা কাটিয়ে দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু আজ বাস্তবতা। দেশের দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার তিন কোটি মানুষের জীবন মান উন্নয়নে তৈরি হয়েছে পদ্মা সেতু। আসছে ২৫ জুন এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আলোচনায় পদ্মা সেতুর পথ চলায় আসা নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন সংসদ সদস্যরা।

চিফ হুইপ নূরে আলম চৌধুরী বলেন, শেখ হাসিনার সাহসী নেতৃত্বে অর্থনৈতিক এবং সামাজিক খাতে বাংলাদেশে যে অগ্রগতি লাভ করেছে, তা বহিঃবিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তিনি (শেখ হাসিনা) তার পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় বাঙালি জাতিকে উপহার দিয়েছেন পদ্মা সেতু। এই উপহার শুধু একটি সেতু নয়। এ উপহার বাঙালি জাতিকে আত্মমর্যাদার উপহার।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ