জাতীয়

সীতাকুণ্ড ট্রাজেডি

কনটেইনার সরানোর পর মিললো আরও ২ লাশ

 ফাইল ছবি
ফাইল ছবি
সীতাকুণ্ডের বেসরকারি বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুই লাশ উদ্ধার হয়েছে। বুধবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই লাশ দুটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬। রাত সাড়ে ৮টার দিকে লাশ দুটি চমেক হাসপাতালে আনা হয় বলে জানান তিনি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ডিপোতে আগুন নেভানোর পর কনটেইনার সরাতেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লাশ দুটি পাওয়া যায়। এদিকে ঘটনাস্থলে আরও লাশ পাওয়া যায় কিনা, সেজন্য কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন লাশ খোঁজার বিষয়ে বলেন, ‘মঙ্গলবার রাতে আমাদের ছয়টি ইউনিটের ৪২ জন সদস্য আগুন নেভানোর কাজ করেছেন। এখন আমাদের আরও কয়েকটি ইউনিটের সদস্য এ কাজে যুক্ত হবেন। কনটেইনার যত দ্রুত স্তূপ থেকে নামিয়ে আনা যাবে, তত দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে।’ এদিকে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান মাসুদ রানা নামে এক ব্যক্তি। তিনি বিএম কনটেইনার ডিপোতে একটি প্রতিষ্ঠানের গাড়ি চালানোর কাজ করতেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ