জাতীয়

কোরবানিতে সরকারিভাবে চামড়া কেনার প্রস্তাব শিল্পমন্ত্রীর

শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী

কাঁচা চামড়ার সঠিক ব্যবস্থাপনা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নিতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, কোরবানির ঈদে চামড়ার বড় কারবার হয় বলে ওই সময় সরবরাহ বেশি হয়। ফলে অনেক সময় ন্যায্য দাম পাওয়া যায় না। এজন্য প্রয়োজনে সরকারিভাবে চামড়া কেনার উদ্যোগ নেওয়া যেতে পারে।

বুধবার (৮ জুন) বিকেলে চামড়া শিল্পখাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ণের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, শুধু ঈদকেন্দ্রিক ব্যবসা দিয়ে চামড়া শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব নয়। চামড়া শিল্প নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করতে হবে।

তিনি বলেন, চামড়ার বাজার তৈরি হয়েই আছে। বাইরে থেকে গবাদি পশু কিনতে হচ্ছে না। এ সুযোগ কাজে লাগিয়ে সহজেই খাতটিতে লাভজনক করার সুযোগ আছে। একইসঙ্গে এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

স্থানীয়ভাবে চামড়া কিনে লবণ দিয়ে যথাযথভাবে সংরক্ষণ করলে প্রান্তিক পর্যায়েও ভালো দাম পাওয়া যাবে বলে আশা করেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ