জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

মুসাকে বাংলাদেশের কাছে তুলে দিল ওমান

 সুমন শিকদার মুসা
সুমন শিকদার মুসা

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও এক কলেজছাত্রী হত্যার অন্যতম সন্দেহভাজন সুমন শিকদার মুসাকে বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে ওমান।

বৃহস্পতিবার (৯ জুন) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে দেশে আনা হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের তিন সদস্যের এসকর্ট টিম ওমান থেকে মুসাকে নিয়ে রওনা হয়েছে।

মুসাকে ওমানে আটক করার পর দুদেশের কূটনৈতিক সমঝোতায় তাকে ফিরিয়ে আনতে ওই দেশে যান পুলিশের এসকর্ট টিম। মুসা প্রথমে দুবাই পালিয়ে যান; সেখান থেকে যান ওমান।

ইন্টারপোলের দেয়া তথ্যে গত ১৭ মে মুসাকে গ্রেফতার করে ওমান পুলিশ। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়, ডিবি ও এনসিবির তৎপরতায় মুসাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

এ মামলার তদন্তে মুসার নাম আসার পর তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের হয়ে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগের দায়িত্ব ছিল পুলিশ সদর দপ্তরের এনসিবি ডেস্কের।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ