জাতীয়

পাঁচ দিনে সৌদি গেল ২০৩৫ হজযাত্রী

হজযাত্রী
হজযাত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচ জুন থেকে নয় জুন পর্যন্ত ২ হাজার ৩৫ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টা ১০ মিনিটে ৪০৯ জন হজযাত্রী নিয়ে বিজি৩০০৯ ফ্লাইট ঢাকা ছেড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সুত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ৫ জুন ৪১০ জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। এছাড়া ৬ জুন ৪০৬ জন, ৭ জুন ৪০৫ জন এবং ৮ জুন ৪০৫ জন হজযাত্রীকে সৌদি আরব পৌঁছে দিয়েছে বিমান।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫০ শতাংশ হিসাবে ২৮ হাজার ৭৯৩ জনকে পরিবহন করবে বিমান। হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহৃত হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমান প্রি-হজে ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ৬৫টি ও পোস্ট-হজে ১৪ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৬৫টি করে মোট ১৩০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। বিমানের প্রি-হজ ও পোস্ট-হজ উভয় ফ্লাইটের ক্ষেত্রেই ৬৫টি ফ্লাইটের ৫১টি জেদ্দায় ও ১৪টি মদিনায় পরিচালিত হবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ