২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১২টায় সংসদে পৌঁছানোর পর তিনটায় নিজের বক্তব্য শুরু করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট এটি।
বুধবার (৮ জুন) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাজেটে প্রাধিকার পাবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট এটি। এবার ছয় লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অর্থের টানাটানি আর রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার এই দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকার কতটুকু ভর্তুকি রাখে সেদিকে চোখ থাকবে অর্থনীতিবিদদের।