আগের দুই অর্থবছরের মতো এবারও করপোরেট করে ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৯ জুন) বাজেট বক্তৃতায় মন্ত্রী জানান, পাবলিকলি ট্রেডেড বা শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার বর্তমানে সাড়ে ২২ শতাংশ। এটি কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।
আগেই দুই অর্থবছরেও আড়াই শতাংশীয় পয়েন্ট হারে এ কর কমানো হয়েছিল। তবে অর্থমন্ত্রী বাজেট ঘোষণায় এবার কিছু শর্ত জুড়ে দিয়েছেন।
তিনি বলেছেন, “সকল প্রকার প্রাপ্তি ও আয় অবশ্যই ব্যাংক স্থানান্তরের মাধ্যমে গৃহীত হতে হবে এবং ১২ লাখ টাকার অতিরিক্ত ব্যয় ও বিনিয়োগ অবশ্যই ব্যাংক স্থানান্তরের মাধ্যমে সম্পাদন করতে হবে।”
ব্যবসায়ীরাও দীর্ঘদিন থেকে কর কমিয়ে করের আওতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে কর কমাচ্ছে সরকার।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: