জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

২০৩০ পর্যন্ত থাকছে দেশে তৈরি মোটরগাড়িতে কর অব্যাহতি সুবিধা

বাজেট
বাজেট

বাংলাদেশে ভারি শিল্প বিকাশের লক্ষ্যে স্থানীয়ভাবে তৈরি মোটরকার ও মোটর ভেহিক্যালের ক্ষেত্রে মূসক (আগাম করসহ) ও সম্পূরক শুল্ক অব্যাহতি সুবিধা ২০৩০ সাল পর্যন্ত দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেট বক্তব্যে এ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, দেশে ভারি শিল্প বিকাশের লক্ষ্যে ২৫০০ সিসি পর্যন্ত মোটর কার ও মোটর ভেহিক্যালের উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের পর্যায়ভেদে স্থানীয় পর্যায়ের মূসক এবং উপকরণ ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে মূসক (আগাম করসহ) ও সম্পূরক শুল্ক অব্যাহতি সুবিধা ৩০ জুন ২০৩০ পর্যন্ত দেওয়া প্রস্তাব করছি।

তিনি বলেন, সম্পূর্ণ উৎপাদনকারী হিসেবে শর্ত পূরণ না করলে ২০২৬ সাল হতে স্থানীয় উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ হারে মূসক দেওয়ার প্রস্তাব করা হচ্ছে।

এছাড়া প্রস্তাবিত বাজেটে, থ্রি-হুইলারের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর ও উপকরণ ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে সমূদয় মূসক (আগাম করসহ) ও সম্পূরক শুল্ক ৩০ জুন, ২০২৫ সাল পর্যন্ত অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ