জাতীয়

প্রস্তাবিত বাজেটে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ প্রতিরক্ষা খাতে

 ফাইল ছবি
ফাইল ছবি

আগামী ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে অর্থ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের পর তৃতীয় সর্বোচ্চ বাজেট প্রস্তাব করা হয়েছে প্রতিরক্ষা খাতে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪০ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

মোট ৬২টি মন্ত্রণালয়/বিভাগের আওতায় ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে অর্থ মন্ত্রণালয় এক লাখ ৯০ হাজার ৭১৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ ৪১ হাজার ৭০৭ কোটি টাকা এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০ হাজার ৩৬০ কোটি টাকা।

গত ২০২১-২২ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছিল ৩৭ হাজার ৬৯১ কোটি টাকা। যা সংশোধিত বাজেটে কমে দাঁড়ায় ৩৭ হাজার ৫৩৩ কোটি টাকায়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ