জাতীয়

অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির গরীববান্ধব বাজেট: তথ্যমন্ত্রী

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

আগামী ২০২২-২৩ অর্থ বছরের জন্য আজ জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটকে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি উৎসাহিত করা গরীববান্ধব বাজেট বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের ৫১তম এবং সর্ববৃহৎ ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। অধিবেশন শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সমগ্র পৃথিবীব্যাপী মূল্যবৃদ্ধি ঘটেছে। সেটির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা চলছে, তা কত দিনে শেষ হবে সেটি কেউ জানে না। সে জন্য অভ্যন্তরীণ উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে যাতে নিম্ন আয়ের মানুষ সুরক্ষা পায়। এটি গরীববান্ধব বাজেট।

এ সময় গতানুগতিকভাবে সব বাজেটের বিষয়ে নেতিবাচক মন্তব্যকারীদের সমালোচনা করেন ড. হাছান।

তিনি বলেন, ‘প্রতিবার বাজেট পেশ করার পর বিএনপিসহ কিছু রাজনৈতিক দল, কিছু সংস্থা ও বুদ্ধিজীবী বরাবর নেতিবাচক কথা বলে এসেছেন। যা তারা আজকেও হয়তো বলবেন, কালকেও বলবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে, গত সাড়ে ১৩ বছরে সমস্ত নেতিবাচক মন্তব্য ও প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে গেছে। এই করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে।’

এই বাজেটের মাধ্যমেও বাংলাদেশ অর্থনীতিকে সুসংহত করে সমস্ত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাবে, প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ